বরগুনা জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান এবং ট্যাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) মালিক সমিতির নব নির্বাচিত (নতুন গঠিত) কার্যনির্বাহী কমিটি’র পক্ষ থেকে বরগুনা জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
১৯ জুলাই ২০২৬ (রোববার) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন আঞ্চলিক শ্রম দপ্তর, বরিশালের উপ-পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নস মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে সমিতির নতুন কমিটির অনুমোদন ও প্রত্যয়ন প্রদান করা হয়েছে।
গত ১৪ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীতা প্রত্যাহারের দিনে প্রতিটি পদে একক প্রার্থী থাকায় নির্বাচন পরিচালনা কমিটি সাত সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতৃত্ববৃন্দ:
সভাপতি হুমায়ুন কবির (মাদল), সহ-সভাপতি রাজেদুর রহমান খোকন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শহীদ, সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন, কোষাধ্যক্ষ আল আমিন ও দপ্তর ও প্রচার সম্পাদক মাসুদ’কে নির্বাচিত করায় সোমবার (২০ জুলাই) নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বরগুনা জেলা প্রশাসক মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন ও ফুলের শুভেচ্ছা জানিয়েছেন, এ সময় বরগুনা জেলার সর্ব প্রথম নারী জেলা প্রশাসক জনাবা তাছলিমা আক্তার নতুন কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে শুভকামনা ব্যক্ত করেন। একইসাথে, তিনি সমিতির সকল গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে পরিবহন খাতের উন্নয়ন ও শ্রমিক-মালিকদের কল্যাণমূলক কর্মকাণ্ডে গতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।
উল্লেখ্য যে, সমিতির গঠনতন্ত্রের ১১ নম্বর ধারা অনুযায়ী নির্বাচিত এই কার্যনির্বাহী কমিটির মেয়াদ ৩ (তিন) বছর হবে। শ্রম দপ্তর আইন, বিধি ও ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে কমিটিকে সরকারি প্রত্যয়ন প্রদান করা হয়েছে ।
Leave a Reply