বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

মিরপুর বিশ্ববিদ্যালয়ের দেয়াল ধসে নারী সহ নিহত ২,আহত একাধিক।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৫ বার পঠিত

মিরপুর বিশ্ববিদ্যালয়ের দেয়াল ধসে টিসিবি’র পন্য নিতে আসা এক নারী সহ ২ জন নিহত হয়েছে।

২৮ জুলাই (মঙ্গলবার) আনুঃ ১.৩০ মিনিটের দিকে মিরপুর কেন্দ্রীয় মন্দির’র সামনের সড়ক ( লাভ রোড), মিরপুর বিশ্ববিদ্যালয়ের পেছনে টিসিবি’র পন্য নিতে লাইনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের উপর আচমকা দেয়াল ধসে পরে, এতে দেয়ালে নিচে চাপা পরেন অনেকে স্থানীয় লোকজন ও মিরপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সহায়তায় উদ্ধার করে চিকিৎসার জন্য বাংলাদেশ জাতীয় অর্থবেটিক হাসপাতালে পাঠানো হয়, চিকিৎসক নাছিমা সহ ২ জনকে মৃত ঘোষণা করেন।

আহত অন্তত ৮ জন। নিহত ও আহতদের দেখতে ও তাদের সু চিকিৎসা’র সহায়তায় খোঁজ নেন ইন্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি এমপি (সংরক্ষিত নারী)আসন, তৎক্ষনিক ঘটনা স্থলে ও বাংলাদেশ অর্থবেটিক পঙ্গু হাসপাতালে।

তিনি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় চিকিৎসকদের সাথে কথা বলেন, এছাড়াও নিহত ও আহতদের দেখতে এবং ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা – ১৪ আসনের মাননীয় সাংসদ ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি। সংসদ সদস্য নারী আসন(সংরক্ষিত) ও জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌসী আহম্মেদ মিস্টি এমপি, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল সহ বিভিন্ন রাজনৈতিক দলের ওয়ার্ড ও থানার বিভিন্ন ব্যক্তিবর্গ।

এসময় সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান বলেন, তাদের দায়িত্ব গ্রহণ সরকারের বলে উল্লেখ করেন, তিনি অভিযোগ করে বলেন,এতবড় একটি প্রতিষ্ঠান, এটি কিভাবে চলছে, নিয়োগ কিভাবে হচ্ছে,কোন জবাবদিহি নেই,এমন প্রাণহানি মেনে নেয়া যায়না, কোন প্রাণহানি কাম্য নয়। আমাদের (জামায়াত) তাদের সহায়তায় পাশে আছি, তাদের তালিকা তৈরী করা সহ সার্বিক ব্যবস্থা করছে, তিনি আরো বলেন, আমাদের সকলকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে। নিহত ও আহতদের সহায়তা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন, খোঁজ খবর নেয়া, সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

নিহত নারীর পরিচয় নিশ্চিত করেন তার মা শাহিদা, তার মেয়ে নাসিমা একজন বেসরকারি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কর্মী, তিনি মাত্র ১৩ হাজার টাকা বেতনে চাকরি করেন, স্বামী দুবাই প্রবাসী, তিনি এক ছেলে ও এক মেয়ের জননী, উভয় সন্তানই বিবাহিত।

প্রবাসী স্বামী দুবাইয়ে অসুস্থ থাকায় নিয়মিত টাকা পাঠাতে পারে বলেও উল্লেখ করেন, তার মা শাহিদা। এ সল্প আয়ের টাকায় নিজের সংসার চালিয়েও মায়ের দায়িত্বও পালন করতেন নিহত নাছিমা।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com