গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতদের ছবি।
গোবিন্দগঞ্জে বিশেষ অভিযানে অনলাইন জুয়াসহ একাধিক মামলায় ৭ জন আটক।
গাইবান্ধা গোবিন্দগঞ্জ থানা’র পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া খেলায় ৩ জনসহ একধিক মামলায় একদিনে মোট ৭ (সাত) জনকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানার পুলিশ । শনিবার (৮ আগস্ট) আদালতে পাঠানো হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার ১৫ নম্বর শিবপুর ইউনিয়নের শ্রীমুখ স্ট্যান্ড বাজারে শ্রীমুখ কেশবপুর হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন উজ্জল মণ্ডলের চায়ের দোকানে অভিযান চালায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ, এ সময় ঘটনা স্থল থেকে অনলাইনে জুয়া খেলা অবস্থায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: উপজেলার মালঞ্চা গ্রামের গোলাম আজম প্রধানের ছেলে আল আমিন প্রধান (৪২), ভাগকাজি গ্রামের মেহেদুল ইসলাম সরকারের ছেলে সোহেল সরকার (৩০) এবং বারটিকরী গ্রামের ফুল মিয়া মৃধার ছেলে কাওসার মৃধা (২২)।
অভিযানে তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন ও জুয়া খেলার কাজে ব্যবহিত নগদ ৫০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও একই দিনে অন্যান্য মামলায় আরও ৪ (চার) জনকে আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
এনিয়ে একদিনে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, অনলাইন জুয়া, মাদক ও বিভিন্ন অপরাধ দমনে পুলিশের এধরণের বিশেষ অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত সাতজনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply