জামালপুরের বকশীগঞ্জে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি উত্তোোলনের দায়ে মোস্তফা নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের তরমুজপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা -উল- হুসনা, এছাড়াও
উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি উপ -সহকারি কর্মকর্তা হাফিজুর রহমান,বকশীগঞ্জ থানার এএসআই সাইদুর রহমান সহ সঙ্গীয় ফোর্স ।
জানা গেছে, অবৈধভাবে ভেকু দিয়ে মাটি উত্তোলনের দায়ে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পানাতিয়া পাড়া গ্রামের চান মিয়ার ছেলে মোস্তফাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা- উল- হুসনা বলেন, অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Leave a Reply