বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

বগুড়ায় পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের দাবিতে মানববন্ধন

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পঠিত

অনুস্ঠিত মানববন্ধনে অভিভাবক ও শিক্ষার্থীদের ছবি, বগুড়া। 

সরকারি বিদ্যালয়গুলোতে লটারির বদলে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছেন বগুড়ার অভিভাবক ও শিক্ষার্থীরা।

তাদের দাবী ও বক্তব্য, শিক্ষার মান ধরে রাখা এবং শিক্ষার্থীদের প্রকৃত মেধা মূল্যায়নের জন্য লটারি পদ্ধতি বাতিল করে পূর্বের ন্যায় প্রতিযোগিতামূলক পরীক্ষা ব্যবস্থা চালু করা প্রয়োজন, এ বিষয়ে তাদের দাবি নিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় সচেতন অভিভাবকরা এ কর্মসূচি পালন করেন।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরাও অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবকরা বলেন, লটারি পদ্ধতির কারণে অনেক পরিশ্রমী ও মেধাবী শিক্ষার্থী পছন্দের স্কুলে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পড়াশোনার প্রতি তাদের আগ্রহ কমছে।
তারা বলেন, লেখাপড়া কোনো ভাগ্যের খেলা নয়। লটারির মাধ্যমে ভর্তিপ্রক্রিয়া চালিয়ে শিক্ষাব্যবস্থাকে ধীরগতিতে মেধা শূন্যতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা চাই অবিলম্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ভর্তিপ্রক্রিয়া চালুকরণ করা হোক। অভিভাবকরা বলেন, দীর্ঘ পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পর কেবল লটারির ওপর ভিত্তি করে ভাগ্য নির্ধারণ করায় শিক্ষার্থীরা চরম হতাশায় ভুগছে। সন্তানের এই মানসিক যন্ত্রণা অভিভাবকদের ওপরও প্রভাব ফেলছে। তাই জাতীয় স্বার্থেই ভর্তি পরীক্ষা পুনরায় চালু করা উচিত।

আরো বক্তব্য দেন, অভিভাবক আনোয়ার হোসেন, রিমা খাতুন এবং শিক্ষার্থী তানহা, ফাবিহা ও সাবিহা। সমাবেশ থেকে জানানো হয়, সরকারি বিদ্যালয়ের তৃতীয় ও নবম শ্রেণিসহ সব শ্রেণিতে অবিলম্বে ভর্তি পরীক্ষা চালুর ব্যবস্থা না করা হলে পরবর্তীতে পুনরায় কর্মসূচি দেয়া হবে বলে তারা জানান।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com