শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

মহিলা আওয়ামী লীগ নেত্রী কাজী জাহানারা পারভীন গ্রপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩১ বার পঠিত

ছবি সংগৃহীত কাজী জাহানারা পারভীন। 

সালিশি বৈঠকে এসে, নীলফামারীর সৈয়দপুর থানায় আটক হলেন পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলার কাজী জাহানারা পারভীন।

মঙ্গলবার (১২ মে) রাতে থানার গোল চত্বরে তাকে গ্রেপ্তার করে সৈয়দপুর থানার পুলিশ।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।

জানা গেছে, মঙ্গলবার রাতে স্থানীয় একব্যক্তির পারিবারিক ঘটনা নিয়ে থানায় সালিশি বৈঠকে এসেছিলেন আওয়ামী লীগের এই নেত্রী । এ সময় সৈয়দপুর জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক রুপাসহ কয়েকজনের সঙ্গে তার বাগবিতণ্ডা সৃষ্টি হয়।

বাগবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ তাকে আটক করে, হত্যা মামলার আসামি হিসাবে গ্রেপ্তার দখানো হয়। এরপর তাকে পুলিশের গাড়ীতে উঠনোর সময় তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার বলে’ স্লোগান দেন। কাজী জাহানারা পারভীন পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, তাকে সদরের রামগঞ্জের সিদ্দিক হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান। তাকে আদালতে পাঠানোর আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com