জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙ্গচুরের ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে দলটির পক্ষ হতে, (সোমবার) ১২ ই অক্টোবর ২০২৬ সকাল আনুমানিক ১০.০০ দিকে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে , এই ঘটনারই প্রতিবাদে বিকাল ৫ টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের সামনে দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও দলের অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন, জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
তিনি অভিযোগ করেন, ডঃ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে মব বা সংঘবদ্ধ জনতার চাপ সৃষ্টি করে জাতীয় পার্টিকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। তাঁর ভাষায়, “মব সৃষ্টি করে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না।”
তিনি সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন
সমাবেশে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টিও আলোচনায় উঠে আসে। মহাসচিব অভিযোগ করেন, বিভিন্ন ঘটনায় সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ করতে গেলে তাঁদের বিরুদ্ধে মব সৃষ্টি করে সংঘবদ্ধভাবে বাধা সৃষ্টি, মারধর ও হয়রানির ঘটনা ঘটছে। তিনি ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
সেই সঙ্গে ৭১ একাত্তরের চেতনাকে সামনে রেখে বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চান দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
Leave a Reply