শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

ফরিদপুর আলফাডাঙ্গায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২ বার পঠিত

ফরিদপুর আলফাডাঙ্গা থানা এলাকায় র‍্যাবের অভিযানে ৮৮ পিস ইয়াবাসহ শরিফুল শেখ (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (RAB) র‍্যাব – ১০।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২৬ হাজার ৪০০ টাকা।

শনিবার (১৩ জুন) ভোর ৬ টার দিকে আলফাডাঙ্গা থানার কৃষ্ণপুর এলাকা থেকে এই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

আজ দুপুরে র‍্যাব-১০’র মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় ৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ শরিফুল শেখকে হাতেনাতে আটক করা হয়, সে কৃষ্ণপুর এলাকার মৃত বদিয়ার শেখের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃত শরিফুল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর জেলার আলফাডাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ ও বিক্রি করে আসছিল।

র‍্যাব-১০’র সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে ।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com