ছবি সংগৃহীত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
৯ আগষ্ট শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার ও চট্টগ্রাম সফরসূচি চূড়ান্ত, ফটিকছড়ি সফর এবং আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎরের কথা রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৯ আগস্টের কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরসূচি চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার – (১) উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট জেলা’র প্রশাসকদের এই তথ্য নিশ্চিত করা হয়। এটি একটি সরকারি সফর এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীগণ তাঁর সফরসঙ্গী হবেন।
এক নজরে প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফরসূচি’র বিবরণ তুলে ধরা হলো নিম্নোক্ত সময় অনুযায়ীঃ – সকাল ০৮:৪৫মিঃ নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও পুরাতন বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা।
সকাল ০৯:০০মিঃ তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের উদ্দেশ্যে রওনা।
সকাল ১০:৩০মিঃ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শন।
দুপুর ১২:০০মিঃ বাঁশখালীর উদ্দেশ্যে রওনা।
দুপুর ১২:১০মিঃ বন্যাদুর্গতদের পুনর্বাসনের লক্ষ্যে বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ (অথবা বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়)-এ আয়োজিত অনুষ্ঠানে যোগদান।
দুপুর ০১:০০: বাঁশখালী থেকে ফটিকছড়ির উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে যাত্রা।
দুপুর ০১:২৫: ফটিকছড়িতে পৌঁছাবেন এবং হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
দুপুর ০২.১৫ মিঃ সড়কপথে হাটহাজারীর উদ্দেশ্যে যাত্রা (পথে মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারতের সম্ভাবনা থাকলেও অফিসিয়াল তালিকায় তা উল্লেখ নেই)।
বিকেল ০৩.৩০ মিঃ হেফাজতের প্রতিষ্ঠাতা আমীর আল্লামা শাহ আহমদ শফী, সাবেক আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী ও সাবেক মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদীর কবর জিয়ারত।
বিকেল ০৪:০০ টায় হাটহাজারী ডাকবাংলোতে মধ্যাহ্নভোজ ও যাত্রা বিরতি।
বিকেল ০৪:৪৫ মিঃ বন্যাদুর্গতদের পুনর্বাসনের জন্য হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগদান।
সন্ধ্যা ০৭:০০মিঃ চট্টগ্রাম ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় অংশ গ্রহণ করবেন ।
রাত ০৯:৩০মিঃ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা।
রাত ১০:১০মিঃ বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা এবং রাত ১০:৪০মিঃ মিনিটে ঢাকায় পৌঁছাবেন। নির্ধারিত সফর সূচী অনুযায়ী।
Leave a Reply