শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

বগুড়ায় যাত্রীবাহী বাসের চাপায় নিহত ৭, আহত একাধিক।

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

ঘটনা স্থলের ছবি। 

নওগাঁ মহাসড়কের বগুড়া’র এরুলিয়া নামক স্থানে
একটি যাত্রীবাহী বাসের চাপায় ৭ জন শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে।

৭ ই আগষ্ট (শুক্রবার) আনুঃ ভোর সাড়ে পাঁচ টায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে । তারা হলেন: গাইবান্ধার আমিরুল, নূর আলম, বেলাল ও জয়পুরহাটের তাজমুল। অপর ৩ জনের পরিচয় এখনো পাওয়া যায় নি। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল’র মর্গে পাঠানো হয়েছে।

আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া সদর থানার সহকারী উপ-পরিদর্শক শফিকুল ইসলাম শফিক জানান, রাতে ঢাকা থেকে নওগাঁর উদ্দেশে ছেড়ে আসা শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস সকালে এরুলিয়া এলাকায় পৌঁছালে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এ সময় সড়কের পাশে অবস্থানরত কৃষিশ্রমিকদের ওপর বাসটি উঠে যায়।

তিনি আরো বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের প্রাণ হারান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান বলে তিনি নিশ্চিত করেন।

গুরুতর আহত ১৫ জনকে উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। এ খবর পেয়ে ঘটনা স্থলে পৌছে উদ্ধার কাজে পুলিশকে সহযোগিতা করে বগুড়া ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ইউনিট।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com