সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা’র ছবি সংগৃহীত।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত আনুঃ সাড়ে ৮ টার দিকে গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।
পুলিশ জানিয়েছে, অর্থ প্রতারণার একটি মামলায় আদালতের দেওয়া দুই বছরের কারাদণ্ডের পর তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় বিদিশাকে ১০ হাজার টাকা জরিমানাও করেছেন আদালত।
মামলার নথি অনুযায়ী, রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। মামলায় ফ্ল্যাট হস্তান্তরের নামে প্রতারণার অভিযোগ আনা হয় বিদিশা এরশাদের বিরুদ্ধে।
মামলার বিবরণী থেকে জানা যায়, বারিধারায় একটি ফ্ল্যাটের জন্য ২০০১ সালের ১০ জুলাই বিদিশাকে ৭৫ লাখ টাকা দেন মোশাররফ। ২০০২ সালের ১০ জুলাই ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়ার কথা ছিল, তবে কয়েক বছর পার হয়ে গেলেও ফ্ল্যাটটি হস্তান্তর করা হয়নি বলে অভিযোগ করেন বাদী।
পরে বিদিশা ৭৫ (পঁচাত্তর) লাখ টাকার একটি চেক দিলেও অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় গত ২০০৫ সালের ২ মে চেকটি প্রত্যাখ্যাত হয়। টাকা ফেরত পাওয়ার চেষ্টা করা হলে হুমকি-ধামকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করেন বাদী।
দীর্ঘদিন ধরে মামলাটির বিচারিক কার্যক্রম চলার পর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে গত ২০ মে রায় ঘোষণা করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম’র আদালত, রায়ে বিদিশা এরশাদকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও তাকে ১০ হাজার টাকা অর্থ দন্ড জরিমানা করেছে, সেদিনই গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়, আর তার পরিপেক্ষীতেই রায় কার্যক্রর করতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply