উদ্ধারকৃত ৯২ রাউন্ড গুলি।
পার্বতীপুরে পরিত্যক্ত দুটি ব্যাগ থেকে ৯২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব – ১৩
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১৩, এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানান প্রশ্নের জন্ম দিয়েছে ।
কোথা থেকে এসব গুলি এলো, কারা এগুলো রেখেছে, কি কাজে এগুলো ব্যবহিত হতো? সেখানে রেখে গেল এবং এর সঙ্গে কোন অপরাধী চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না? ইত্যাদি, এসব বিষয়ে খতিয়ে দেখার
জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুঃ ১১টা ৪৫ মিনিটে র্যাব-১৩, রংপুর সদর কোম্পানির একটি আভিযানিক দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাসুপাড়া মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় বদরগঞ্জ থেকে পার্বতীপুরগামী পাকা সড়কের ওপর মালিকবিহীন দুটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়।
পরে ব্যাগ দুটি তল্লাশি করে একটি ব্যাগ থেকে ৫০ রাউন্ড এবং অপরটিতে ৪২ রাউন্ডসহ মোট ৯২ রাউন্ড .২২ রিমফায়ার লং রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
তবে ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার ও কোন অস্ত্র পাওয়া যায়নি।
পার্বতীপুর মডেল থানা সূত্রে জানা যায়, উদ্ধার করা ৯২ রাউন্ড গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জিডি’র ভিত্তিতে পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় থানায় জিডি নং-৭২৬, তারিখ ১৩/৯/২০২৬ করা হয়েছে।
র্যাব-১৩ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া গুলির উৎস এবং এগুলো সেখানে কীভাবে এলো, সে বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান করা হবে।
Leave a Reply