শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

হাফিজার শেখ ছবি সংগৃহীত। 

ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় হাফিজার শেখ (৫৯) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে (৩) বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন, আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় শেষে কড়া পুলিশি পাহারায় তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

দণ্ডপ্রাপ্ত হাফিজার শেখ মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের মিটাইন গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, পারিবারিক সম্মতিতে হাফিজারের ছেলের সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে সম্পূর্ণ হয়।
বিয়ের পর থেকেই অভিযুক্ত শ্বশুর ওই নারীকে বিভিন্ন সময় অনৈতিক ও অসামাজিক প্রস্তাব দিয়ে আসছিলেন। এ নিয়ে একাধিকবার পারিবারিক সালিশ দরবার হলেও হাফিজার তার আচরণ শুধরাননি নিজেকে সংশোধন করেননি,বরং দিন দিন তার কুপ্রস্তাবের মার্ত্রা বেড়েই চলেছে, অবশেষে বিগত ২০২২ সালের ২৫ আগষ্ট শশুর কর্তৃক গৃহবধূ’র জোরপূর্বক ঘটনাটি ঘটে, এ ষটনায় এলাকায় চঞ্চলতার সৃষ্টি হয়েছিল।

অভিযোগে বলা হয়, ২০২২ সালের ২৫ আগস্ট সকাল ১১টার দিকে কৌশলে ভুক্তভোগীকে নিজের ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন হাফিজার।

ঘটনাটি লোকলজ্জার ভয়ে চেপে না গিয়ে ভুক্তভোগী নারী তার বাবার বাড়িতে চলে যান এবং স্বজনদের সঙ্গে আলোচনা করে মধুখালী থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে মধুখালী থানার এসআই সৈয়দ তোফাজ্জল হোসেন ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি হাফিজার শেখকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দৃষ্টান্তমূলক রায় প্রদান করেছেন।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com