শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে কষ্টিপাথরের দুটি প্রাচীন মূর্তিসহ তিনজন আটক 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

উদ্ধার হওয়া মূর্তি ও ব্যক্তিরা। 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভারতে পাচারের প্রস্তুতিকালে দুটি প্রাচীন কষ্টিপাথরের প্রাচীন মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।

এ ঘটনায় একজন নারীসহ তিনজনকে আটক করা হয়, অভিযানের সময় পাচারচক্রের আরও ৮ থেকে ১০ সদস্য পালিয়েছে বলে জানিয়েছে বিজিবি।
‎
‎বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা গ্রামে জয়পুরহাট – ২০ বিজিবি ব্যাটালিয়ন ও পুলিশের যৌথ অভিযানে মূর্তি দুটি জব্দ করা হয়।

বিজিবির সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আন্তর্জাতিক পাচারচক্রে সক্রিয়  সদস্যদের কাছ থেকে মূর্তিগুলো উদ্ধার করা হয়েছে।
‎
‎আটককৃত ব্যক্তিরা হলো : দইহারা গ্রামের আলিশ হোসেন (২২), সরজিনা আক্তার (৩০) এবং পণ্ডিতপুর জিরাই গ্রামের এনামুল হক (৫০)।

‎
‎বিজিবির তথ্য অনুযায়ী : উদ্ধার হওয়া মূর্তিগুলোর মধ্যে একটি বিষ্ণু মূর্তি, যার ওজন ১৬ দশমিক ৮৭ কেজি। মূর্তিটির আনুমানিক মূল্য ১৬ লাখ ৮৭ হাজার টাকা। অপরটি কষ্টিপাথর সদৃশ একটি প্রাচীন বস্তু, যার ওজন প্রায় ১১৯ কেজি এবং আনু: মুল্য ১ কোটি ১৯ লাখ টাকা।
‎
‎বিজিবির ভাষ্য, উদ্ধার হওয়া নিদর্শন প্রাচীন মুর্তি দুটি ভারতে পাচারের উদ্দেশ্যে দইহারা গ্রামে লুকিয়ে রাখা হয়েছিল। অভিযানের সময় পাচারচক্রের কয়েকজন সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
‎
‎এ ঘটনায় জয়পুরহাট-২০ বিজিবির জেসিও-১০৯২৭ মো. সেকেন্দার আলী বাদী হয়ে আটক তিনজনসহ পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
‎
‎গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক এজাহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com