মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৬ পারিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

আনুষ্ঠানিক ভাবে অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণের ছবিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ্ আমান সহ অন্যান্যরা। 

রোববার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি এবং অগ্নিকাণ্ডে তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন।
সহায়তা প্রদানকালে আমান উল্লাহ আমান বলেন, বিএনপি জনগণের দল। তাই দলটি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি সাধারণ মানুষের ওপর অত্যাচার, হয়রানি বা কোনো ধরনের অনিয়ম করে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এমনকি তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলেও জানান তিনি।
এ সময় তিনি বিএনপিকে দেশের উন্নয়নে কাজ করা একটি রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করেন।
সহায়তা প্রদান কর্মসূচিতে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com