মিজানুর রহমান স্বপন, সভাপতি ২৮ নং ওয়ার্ড বিএনপি, ছবি সংগৃহীত।
রাজধানীর আগারগাঁও থেকে বিএনপি নেতা মিজানুর রহমান স্বপনকে চাঁদাবাজি’র অভিযোগে গ্রেপ্তার করেছে এসআরবি-২।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান স্বপন জাতীয়তাবাদী দল বিএনপি’র ২৮ নং ওয়ার্ডের সভাপতি, তার বিরুদ্ধে আগারগাঁও ও মোহাম্মদপুরে চাঁদাবাজি’র অভিযোগ রয়েছে, ৫ ই অক্টোবর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে নিউরোসাইন্স হাসপাতালের এম্বোলেন্স সেন্ডিকেট নিয়ন্ত্রণ, আগারগাঁও’র মুক্তিযোদ্ধা যাদুঘর পাশের বস্তির মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেয়া ও তাদের নিয়ন্ত্রণ করা,খালের জমি দখল ও আগারগাঁও এলাকার ফুটপাত হতে চাঁদা নেয়াসহ মোহাম্মদপুরেও তার বিরুদ্ধে চাঁদাবাজি’ অভিযোগ রয়েছে।
Leave a Reply