রাজধানী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন মতিঝিল দক্ষিণ কমলাপুরে উচ্ছেদকৃত ১৭২ টি অটোমোবাইলস্ ওয়ার্কসপ “পূর্ণবাসনের দাবীতে ” মানববন্ধন করেছে অটোমোবাইলস্ ওয়ার্কসপ মালিক সমিতি।
উচ্ছেদকৃত ওয়ার্কসপে জড়িত শ্রমিকেরা মানবেতর জীবনযাপন করছে, তাদের দাবী পূর্ণবাসন না করে উচ্ছেদ না করার,এ পেশায় নিয়োজিত শ্রমিক ও মালিক সহ সকলেই ক্ষতিগ্রস্থ হবে।
তাই পূর্ণবাসন না করে, উচ্ছেদ স্থগিত রাখার জন্য দক্ষিণ সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন অটোমোবাইলস্ পেশার সঙ্গে সংপৃক্ত ও মানববন্ধন কর্মসূচি উপস্থিত ব্যক্তিবর্গ।
বুধবার (১৩ মে) সকাল ১০ টায় জাতীয় প্রস ক্লাবের সামনের সড়কে, মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধন প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কর্মসূচি’র আয়োজন করেছে
বাংলাদেশ অটোমোবাইলস্ ওয়ার্কশপ মালিক সমিতি।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা চারাটি দাবী উপস্থাপন করে, পূর্ণবাসন না করে, উচ্ছেদ স্থগিত রাখার অনুরোধ, উচ্ছেদকৃতদের পূর্ণবাসন, নগর উন্নয়ন প্রকল্পে অটোমোবাইলস্ জোন করা, এ খাতকে শিল্প খাতে পরিণত করার দাবী জানান।
মানববন্ধনে অংশ গ্রহণ করেন উচ্ছেদকৃত ১৭২ টি অটোমোবাইলস্ ওয়ার্কসপ মালিক,শ্রমিক ও অটোমোবাইলস্ ব্যবসায় সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাক্তি।
Leave a Reply