বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ফ্যাসিবাদী আওয়ামী লীগের কথিত জ্বালাও-পোড়াও, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়েছে।
তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি সূত্রে জানা যায়, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নির্দেশনায় এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলের উদ্বোধন ও সমাবেশে বক্তব্য দেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. মহিউদ্দিন। তিনি বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে জনজীবনে অস্থিরতা সৃষ্টি করা হলে তা প্রতিহত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে থাকবে।
পরে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল আজিজ বক্তব্য দেন। তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। যেকোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
এ সময় তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান বলেন, দেশের মানুষ শান্তি ও নিরাপদ পরিবেশ চায়। রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা বা জনদুর্ভোগ সৃষ্টি না করে গণতান্ত্রিক উপায়ে দাবি-দাওয়া তুলে ধরার আহ্বান জানান তিনি।
তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, দলের নেতাকর্মীরা যেকোনো পরিস্থিতিতে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকবে। দেশের শান্তি, শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় ঢাকা জেলা যুবদল নেতা রেজাউল করিম জুয়েল বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। কোনো পক্ষ যাতে নৈরাজ্য সৃষ্টি করে জনজীবন ব্যাহত করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
বক্তব্য শেষে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে অবস্থান জানান।
কর্মসূচিতে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply