বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী শপথ পড়ান দেবাশীষ রায় চৌধুরীকে ছবি সংগৃহীত।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ পেলেন দেবাশীষ রায় চৌধুরী বৃহস্পতিবার জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথ পড়ান। সে সময় হাই কোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
তিনি ২০২৪ সালের ৮ অক্টোবর অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ পান, ২০২৫ সালের নভেম্বরে তখনকার কয়েকজন নিয়োগ পেলেও তিনি পাননি।
সেসময় সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছিল, বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বয়স ৪৫ বছর পূর্ণ না হওয়ায় তাকে স্থায়ী করা হয়নি।
বয়সের শর্ত পূরণ হওয়ায় সোমবার তাকে হাই কোর্ট বিভাগে স্থায়ী করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
ব্রিটেন থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পর ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন দেবাশীষ রায় চৌধুরী। ২০০৭ সালে হাই কোর্ট বিভাগ এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।
বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ছেলে।
তাকে নিয়ে হাই কোর্ট বিভাগে স্থায়ী বিচারকের সংখ্যা দাড়িয়েছে ১০০ জনে।
Leave a Reply