গ্রেপ্তারকৃত খোর্শেদ আলমের ছবি।
জামালপুর বকশীগঞ্জেে মাদক সেবনের দায়ে খোর্শেদ আলম (২৮ ) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বকশীগঞ্জ উপজেলা সাধুরপাড়া ইউনিয়নের দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।
জানা যায়,মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দাসপাড়া এলাকায় এক যুবক মাদক সেবন করছেন বলে খবর পাওয়া যায়। পরে সেখানে অভিযান পরিচালনা করে মাদক সেবনরত খোর্শেদ আলমকে আটক করা হয়।
আটককৃত খোর্শেদ আলম উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামের আব্দুল সালামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বকশীগঞ্জ থানার (এএসআই) খায়রুলসহ সঙ্গীয় ফোর্স।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন , মাদক নিয়ন্ত্রনে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান ।
Leave a Reply