1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

মামলা করায় সাংবাদিক এম রাসেল মাহমুদকে প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১১৩ বার পঠিত

সাংবাদিক এম রাসেল মাহমুদ

মামলা করায় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকা’ র নিজস্ব প্রতিনিধি (শেরপুর), সাংবাদিক এম রাসেল মাহমুদকে হত্যা ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।

শেরপুরে নালিতাবাড়ী থানাধীন সালেহাবাদ কৃষ্ণপট্টি এলাকায় মোঃ রাসেল মাহমুদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জমিজমা ও অন্যান্য বিষয়াদি নিয়ে বিরোধ থাকায় সেই বিরোধের জেরে গত শুক্রবার ০৪/০৪/২০২৫ ইং তারিখ মনিরুজ্জামান সহ ০৭ জন মিলে এম রাসেল মাহমুদকে মারপিট করে গুরুতর জখম করলে এম রাসেল মাহমুদ বাদী হয়ে বিজ্ঞ সি আর আমলি আদালত নালিতাবাড়ী শেরপুর বরাবর একটি মামলা দায়ের করেন, যার মোকদ্দমা নং ২৭৮/২০২৫ ইং, মনিরুজ্জামান সহ সাত জনের বিরুদ্ধে দন্ডবিধির ৪৪৭ /৩২৩/৩০৭/৩৮০/৫০৬ (২য় অংশ) /১১৪/৩৪ ধারায় অভিযোগ দায়ের হলে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ দরখাস্তে বর্ণিত অভিযোগ তদন্তে দশ (১০) দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন, অফিসার্স ইনচার্জ, ডিবি শেরপুর কে।

তাদের বিরুদ্ধে মামলা করায় রোববার ২০/০৪/২০২৫ ইং আনুঃ দুপুর ১২.৩০ ঘটিকায় নালিতাবাড়ী থানাধীন সালেহাবাদ কৃষ্ণপট্টি সাকিনস্থ এম রাসেল মাহমুদ কে তার বাড়ীতে এসে মোঃ ফরহাদ মিয়া (৪৫) ও মোঃ মোতালেব মিয়া (৪৬) সহ অজ্ঞাত ২/৩ জন অকথ্য ও অশ্লীল বাসায় গালাগাল করে। বাদী এম রাসেল মাহমুদ গালমন্দ না করার জন্য নিষেধ করলে তার উপর চওড়া হয় ও মামলা তুলে না নিলে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে বলে দাবী করেন এম রাসেল মাহমুদ তিনি আরো বলেন, বিবাদী গং ভয়ংকর ও খুবই খারাপ প্রকৃতির লোক, তারা আমাকে প্রকাশ্যে হুমকি প্রদান করেছে গায়ে হাত তুলে হত্যার উদ্দেশ্যে, তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করলে আমি ডাক চিৎকার ও চেচামেচি করলে আমার ডাক চিৎকার শুনে আশেপাশে থাকা লোকজন এগিয়ে আসলে তারা ঘটনার স্থান ত্যাগ করে চলে যায়, আর বলে আজকের জন্য বেঁচে গেলি, মামলা তুলে না নিলে প্রাণে মেরে ফেলবো। আমি এই ঘটনায় নিরাপত্তাহিনতায় ভুগছি,তারা যে কোন সময় আমার ক্ষতি করতে পারে এর কারণ আদালতে মামলা থাকা অবস্থায় আমার উপর হামলা করে মামলা তুলে নেয়ার জন্য। এবিষয়ে নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডাইরি করেছি,সঠিক তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের জোর দাবী জানাই।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12