সারাদেশে বিচারিক আদালতে ৯৯ জন বিচারককে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
বিচারিক আদালতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন,বিচার বিভাগ থেকে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
জেলা ও দায়রা জজ: ৪৪ জন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ: ২৬ জন
যুগ্ম জেলা ও দায়রা জজ: ২৫ জন (এর মধ্যে ১৭ জনকে বিভিন্ন জেলা ও ঢাকা মহানগরে চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে)
সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ: ৪ জন যোগদানের শেষ সময়: বদলিকৃত বিচারকদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান পদের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকরা প্রশিক্ষণ/ছুটি শেষে যোগ দেবেন।
Leave a Reply