শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

সারাদেশে ৯৯ জন বিচারককে একযোগে  বদলি ও পদায়ন

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

সারাদেশে বিচারিক আদালতে  ৯৯ জন বিচারককে একযোগে বদলি ও  নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

বিচারিক আদালতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন,বিচার বিভাগ থেকে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

জেলা ও দায়রা জজ: ৪৪ জন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ: ২৬ জন

যুগ্ম জেলা ও দায়রা জজ: ২৫ জন (এর মধ্যে ১৭ জনকে বিভিন্ন জেলা ও ঢাকা মহানগরে চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে)
সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ: ৪ জন যোগদানের শেষ সময়: বদলিকৃত বিচারকদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান পদের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকরা প্রশিক্ষণ/ছুটি শেষে যোগ দেবেন।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com