1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

সাংবাদিক এ এস এম হায়াত উদ্দিন হত্যায় ইসরাইল মোল্লাকে প্রধান আসামি করে থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৮৯ বার পঠিত
এ এস এম হায়াত উদ্দিন সাংবাদিক, ছবি সংগৃহীত। 

বাগেরহাটে বিএনপি নেতা ও সাংবাদিক এ এস এম হায়াত উদ্দিন হত্যাকাণ্ডের দুই দিন পর রোববার সন্ধ্যায় তাঁর মা হাসিনা বেগম সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মো. ইসরাইল মোল্লাকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ১০-১২ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় হায়াত নিজ বাড়ির কাছে সিদ্দিকের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। হঠাৎ তিনটি মোটরসাইকেলে করে ছয়-সাতজন সন্ত্রাসী এসে তাকে ঘিরে ধরে। একজন সন্ত্রাসী জিজ্ঞেস করে, ‘তুই কোন হাত দিয়ে লিখিস, সেই হাতটা একটু দেখা’। এরপর তারা এলোপাতাড়ি কোপাতে শুরু করে এবং হাতুড়ি দিয়ে পিটিয় হায়াত উদ্দিনকে।

নিহত এস এম হায়াত উদ্দিন (৪০) দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক এবং বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা একজন নেতা ছিলেন।

প্রধান আসামি মো. ইসরাইল মোল্লা একই এলাকার বাসিন্দা। তিনি ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড হেলথ্ কেয়ার সোসাইটির বাগেরহাট জেলা সাংগঠনিক সম্পাদক।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12