মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

ঈশ্বরদীতে জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন প্রধান শিক্ষক

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত

ছবি সংগৃহীত। 

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তির দোয়া মাহফিলে এসে জয় বাংলা স্লোগান দিয়ে সমালোচনার সৃষ্টি করেছেন লক্ষীকুন্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পাবনার ঈশ্বরদীতে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষের ভোট চেয়ে সমালোচনার জন্ম দিয়েছেন সিরাজুল ইসলাম নামে এক শিক্ষক।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার চররূপপুর এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে ওই শিক্ষক বক্তব্য দেওয়ার সময় এমন কাণ্ড ঘটান। শিক্ষকের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

সিরাজুল ইসলাম ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের তহবিলের টাকা আত্মসাতসহ নানা অনিয়ম আড়াল করতে এক সময় তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের সান্নিধ্যে চলতেন। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। রীতিমতো সভা-সমাবেশ ও মিছিল-মিটিংয়েও যোগদান করে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে তাকে।

শুক্রবার রাতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওই দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেওয়ার সময় সিরাজুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় না থেকেই যে উন্নয়ন করছে, ক্ষমতায় এলে আরও বেশি উন্নয়ন করতে পারবে। আপনারা সবাই দোয়া করবেন খালেদা জিয়া যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। ধানের শীষের বিজয় অর্জনের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি, জয়বাংলা।

এদিকে জয়বাংলা স্লোগান শুনে সেখানে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ হেসে ওঠেন। একজন প্রধান শিক্ষকের সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ এবং দলীয় ভোট চাওয়া নিয়ে ইতোমধ্যে উপজেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home4/pachattar/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2026 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com