1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

সিংগাইর থানা গণ অধিকার পরিষদ মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭ বার পঠিত

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। দীর্ঘ ত্যাগ-তিতিক্ষা, বঞ্চনা, সংগ্রাম আর ৯ মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের পর অর্জিত হয় স্বাধীনতা। পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের। যাঁদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছিল এই স্বাধীনতা, আজ জাতি তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ‘মহান বিজয় দিবস-২০২৫’ পালন করে।

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে মঙ্গলবার সকালে (১৬ ডিসেম্বর) সিংগাইর থানা গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় র‍্যালি
হয়ে সিংগাইর উপজেলা শহীদ মিনারে প্রবেশ করেন সেখানে শহীদ মিনারে শহীদদের স্বরণ ১ মিনিট নিরবতা পালন করে ও মহান বিজয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন সিংগাইর থানা গণ অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দরা।

সেই সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সহ – সভাপতি ও গণ অধিকার পরিষদের মানিকগঞ্জ ২ আসনের এমপি পদ প্রার্থী মুসা মিয়া, সিংগাইর থানা গণ অধিকার পরিষদের সভাপতি  আলামীন, সিংগাইর থানা গণ অধিকার পরিষদের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবু, যুব অধিকার পরিষদের মানিকগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম নাঈম, ছাত্র অধিকার পরিষদের সিংগাইর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12