প্রতীকি ছবি ব্যবহার করা হয়েছে।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগকে কেন্দ্র করে এক যুবক নিহত হয়েছে । এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা নিহত যুবকের মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয়, এর ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকাজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুঃ ৯. ০০ টার দিকে, উপজেলার ডুবালিয়াপাড়ায় পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানায় কর্মরত এক শ্রমিকের বিরুদ্ধে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগ ওঠে। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে সেখানে চরম উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতার হামলায় শ্রমিক দিপু চন্দ্র দাস গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহত যুবক পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক। তার পিতার নাম রবি চন্দ্র দাশ। বাড়ি ময়মনসিংহের তাড়াকান্দা উপজেলায়।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মরদেহটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে জটিল করে তোলে। এ ধরনের ঘটনার ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া অনুসরণ ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।
Leave a Reply