মানববন্ধন ও বিক্ষোভের ছবি।
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে দীপু চন্দ্র দাসকে হত্যা ও মৃতদেহকে আগুনে পোড়ানোর ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে ময়মনসিংহ হিন্দু মহাজোট ও সচেতন সনাতনী সমাজ।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ হিন্দু মহাজোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিপেশ চন্দ্র সরকার। বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক ডাঃ এন সি পাল,হতভাগা দীপু চন্দ্র দাসের প্রতিবেশী লিমন দেবনাথসহ হিন্দু মহাজোট ও সচেতন সনাতনী সমাজের নেতৃবৃন্দ।
বক্তাগন দীপুকে নির্মম ও পৈশাচিক মধ্যযুগীয় বর্বরোচিত কায়দায় নির্মমভাবে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবী করেন।ক্ষোভ প্রকাশ করে বলেন, বিচারহীনতাই বাংলাদেশকে হিন্দু শূন্য করছে। সহিংসতা নয় সহাবস্থান চাই ও শান্তি পূর্ণ বাংলাদেশ চাই।
Leave a Reply