ছবি আশরাফুল আলম ওরফে হিরো আলম (সংগৃহীত)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও প্রার্থী হতে ইচ্ছে প্রকাশ করেছেন সোস্যাল মিডিয়ায় পরিচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম।
সম্প্রতি গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকের সিদ্ধান্তে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এনসিপির শীর্ষ ৪ নেতা সহ ২০ জন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বকে নিরাপত্তার জন্য গানম্যান দেয়ার আদেশ প্রদান করেন।
তারই ধারাবাহিকতায় অনেকে নিজের নিরাপত্তা চেয়ে আবেদন করেণ, তেমনি হিরো আলমও আবেদন করেছেন।
তিনি প্রার্থী হতে চেয়ে নিজের নিরাপত্তার জন্য গানম্যান চেয়েও আবেদন করেছেন।
এদিকে এ খবরের পর গানম্যান চেয়েছেন সামাজিক মাধ্যমে পরিচিত মুখ হিরো আলম। সামাজিক মাধ্যমে এক পোস্টে হিরো আলম বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনস্থির করায় এবং কিছু গণমাধ্যমে প্রকাশ করায় বিভিন্ন ভাবে আমাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। জরুরি প্রয়োজনে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ আমার সুরক্ষায় একজন নিরাপত্তার জন্য একজন গানম্যান প্রদানের অনুরোধ করছি।
হিরো আলম বলেন, আমি বেশ কয়েকবার নির্বাচন করেছি। প্রতিবারই আমার ওপর হামলা হয়েছে। আমাকে মারধর করা হয়েছে। বগুড়ায় একবার আমি প্রায় জিতে গিয়েছিলাম, সেখানে আমাকে মারধর করে হারিয়ে দেওয়া হয়েছে। আমি আমার নিরাপত্তার জন্য গানম্যান চাই।
Leave a Reply