মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

বাংলাদেশের আসন্ন নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র কংগ্রেসের উদ্বেগ প্রকাশ করে চিঠি

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

 

বাংলাদেশের নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র কংগ্রেসের উদ্বেগ প্রকাশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠ ভোট ও মানবাধিকার নিশ্চিতের আহ্বান জানানো হয়।

 

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির শীর্ষ নেতারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

 

চিঠিতে রাজনৈতিক দলগুলোর ওপর বিধিনিষেধ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম স্থগিত এবং সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। কংগ্রেস সদস্যরা বলেন, সমষ্টিগত রাজনৈতিক দায় আরোপ নয়। ব্যক্তিগত অপরাধের ক্ষেত্রে আইনের যথাযথ প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করাই গণতন্ত্রের ভিত্তি।

২০২৪ সালের জুলাই-আগস্টে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় জবাবদিহিতার ওপর জোর দিয়ে যুক্তরাষ্ট্র জানায়, বাংলাদেশের জনগণের অধিকার রয়েছে অবাধ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি বেছে নেওয়ার। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সহযোগিতায় প্রস্তুত থাকার কথাও পুনর্ব্যক্ত করেছে।

কংগ্রেস সদস্যরা মনে করেন, একটি বিশ্বাসযোগ্য নির্বাচন শুধু সরকারের বৈধতা নয়, রাষ্ট্রের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক আস্থার জন্যও অপরিহার্য। তারা বলেন, নির্বাচনকালীন পরিবেশে মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও সমাবেশের অধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র অর্থহীন হয়ে পড়ে। যুক্তরাষ্ট্র আশা করে, অন্তর্বর্তী সরকার সব পক্ষকে আস্থায় নিয়ে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংলাপের মাধ্যমে সামনে এগোবে।

একই সঙ্গে তারা নাগরিক সমাজ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান। এসব পদক্ষেপই বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়ক হবে বলে তারা মত প্রকাশ করেন।

 

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com