1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

প্রধান বিচারপতি হিসাবে শপথগ্রহণ করেছেন জুবায়ের রহমান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১০ বার পঠিত

জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতি ( সংগৃহীত ছবি) 

প্রধান বিচারপতি হিসাবে শপথগ্রহণ করেছেন জুবায়ের রহমান চৌধুরী, এই শপথগ্রহনে তিনি বাংলাদেশের ২৬ তম প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পেলেন।

জুবায়ের রহমান প্রধান বিচারপতি হওয়ার পূর্বে আপিল বিভাগে কর্মরত ছিলেন । ২৮ ডিসেম্বর নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণ করছেন ।

সংবিধান অনুযায়ী,সদ্য বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসর গ্রহন করেছেন । ওইদিন তার ৬৭ বছর পূর্ণ হয়েছে। তিনি ছিলেন বাংলাদেশ ২৫ তম প্রধান বিচারপতি, তার অবসরে এদেশে ২৬ তম প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পেলেন জুবায়ের রহমান চৌধুরী।

 

জুবায়ের রহমান চৌধুরী’র কর্ম পরিচিতি অবদানঃ

জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি মাস্টার্স সম্পূর্ণ করেছেন।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12