মানবতার উষ্ণ স্পর্শ
ময়মনসিংহে লায়ন্স ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ২-এর মাননীয় জেলা গভর্নর লায়ন শংকর কুমার রায় মনা এমজেএফ-এর আহ্বানে পরিচালিত ‘TOGETHER WE WALK’ কর্মসূচির আওতায় ময়মনসিংহে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে বুদ্ধি প্রতিবন্ধী কল্যাণ সমিতি, কালিঝুলি এবং বিকেল ২টায় নুরুলউলুম মাদ্রাসা, ডন মোর আকুয়া এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। লায়ন্স ক্লাব অব ঢাকা ময়মনসিংহ হেরিটেজের সহযোগিতায় অসহায় প্রতিবন্ধী ও এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ শেষে দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এতিম শিক্ষার্থীদের নিয়ে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের ক্লাব ডাইরেক্টর লায়ন ডা. এ কে এম ওলিউল্লাহ, ক্লাব ডাইরেক্টর ও জোন চেয়ারপারসন ক্লাবস্ লায়ন ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এনামুল, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন ও আইপিপি লায়ন জুলফিকার হায়দার, ক্লাব প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার সানোয়ার হোসেন এমজেএফ, সহসভাপতি লায়ন আজিজুর রহমান আকন্দ, সেক্রেটারি লায়ন ইঞ্জিনিয়ার শফি কামাল, জয়েন্ট ট্রেজারার লায়ন ইঞ্জিনিয়ার শাহীন আহমেদ এমজেএফসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা।
Leave a Reply