1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

জাতীয় সংসদের স্পীকার ও ডেপুটি স্পীকার’র সংসদ ভবন প্রাঙ্গণে গোলাপ বাগানে বৃক্ষরোপণ 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

জাতীয় সংসদের স্পীকার ও ডেপুটি স্পীকার’র সংসদ ভবন প্রাঙ্গণে গোলাপ বাগানে বৃক্ষরোপণ করেছেন

আজ (শনিবার) ১৪ ই মার্চ সকালে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে গোলাপ বাগানে স্পীকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) একটি আম গাছের চারা রোপণ করেন।

এরপর ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল একটি আম গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তাঁদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা করেন।

উল্লেখ্য, বৃক্ষরোপণ অনুষ্ঠানের পূর্বে স্পীকার তাঁর বাংলো পরিদর্শন করেন।

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সার্জেন্ট এ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা  উপস্থিত ছিলেন।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12