1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

পুলিশ কর্মকর্তার মাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা 

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত

প্রতিকি ছবি সংগৃহীত। 

খুলনার পাইকগাছায় ভারতী মন্ডল নামের এক পুলিশ কর্মকর্তার মাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৫ মার্চ) তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী এলাকায় এ ঘটনা ঘটেছে।

ভারতী মন্ডল ওই গ্রামের বাসিন্দা। তিনি বাগেরহাটের শরণখোলা থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) চিনময় মন্ডলের মা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে কে বা কারা ভারতী মন্ডলকে গলা কেটে হত্যা করে বাড়ির পাশের মাছের ঘেরে ফেলে রেখে যায়। রোববার সকালে প্রতিবেশীরা বাড়িতে এসে তাকে দেখতে না পেয়ে আশপাশে খুঁজতে থাকেন। পরে তার মরদেহ ঘেরের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়।

বিকেলে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠিয়েছে।

এ ঘটনায় জেলা অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান (ক্রাইম), সহকারী পুলিশ সুপার আমির হামজাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন,  হত্যার খবরটি ছড়িয়ে পরলে এলাকায় ভীতিকর ও থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12