1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

সদর ঘাটে লঞ্চের ধাক্কায় দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

 

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারের দুই ব্যক্তি নিহত হয়েছে, বুধবার ১৮ ই মার্চ বিকেল পাঁচটার দিকে এম ভি জাকির সম্রাট – ৩ নামের লঞ্চের ধাক্কার ঘটনা ঘটে। এ ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন এবং এক নারী গুরুতর আহত হয়েছেন।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ থেকে একটি ট্রলারযোগে যাত্রীরা সদরঘাটে আসছিলেন। ঘাটে ভেড়ানো লঞ্চের পেছন দিক দিয়ে তারা টার্মিনালে ওঠার চেষ্টা করছিলেন। এমন সময় জাকির সম্রাট-৩ লঞ্চটি বেপরোয়াভাবে ধাক্কা দিলে ট্রলারটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা লঞ্চ ও ট্রলারের মাঝে পিষ্ট হন।

দুর্ঘটনার পর আহত এক নারীকে উদ্ধার করে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ যাত্রীর সন্ধানে বর্তমানে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ঘটনার পর পরই লঞ্চ এম ভি জাকির সম্রাট – ঘটনা স্থান ত্যাগ করে পালিয়ে যায়।

 

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12