মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার পঠিত

সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন ছবি সংগৃহীত।

সাবেক শিক্ষা উপমন্ত্রী ও মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম সারোয়ার মিলন (৬৯) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (২৬ এপ্রিল) ভোরে ঢাকায় নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পরেন।

এরপর দ্রুত  তাঁকে পপুলার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আসার পূর্বেই তাঁর মৃত্যু হয়েছে।

তিনি স্ত্রী ফাতেমা সারোয়ার, ছেলে সাবায়ের সারোয়ার ও মেয়ে তানজিয়া সারোয়ার অমি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গোলাম সারোয়ার মিলন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, ১৯৮৬-৯০ মেয়াদে তিনি মানিকগঞ্জ – ৪, আসনের সংসদ সদস্য দায়িত্ব পালন করছেন। ১৯৮৬-৮৭ সালে তিনি শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনীতির পাশাপাশি ছাত্রজীবনেও গোলাম সারোয়ার মিলন ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি (১৯৮১-৮২) হিসেবে দায়িত্ব পালন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাবশালী ছাত্রনেতা হিসেবে পরিচিতি ছিলো তার।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ পদে ভূমিকা পালন করেছেন তিনি।

রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন দল পরিবর্তন করেছেন। জীবনের শেষ পর্যায়ে বাংলাদেশ জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি।

তাঁর মৃত্যুতে মানিকগঞ্জ জেলাসহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বাদ জোহর মানিকগঞ্জের সিংগাইর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে গোলাম সারোয়ার মিলনের প্রথম জানাজা এবং ঢাকায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home4/pachattar/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2026 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com