শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

একসাথে পথচলা কর্মসূচিতে পথশিশু কিশোরীদের চিকিৎসা ও খাদ্য সহায়তা প্রদান

সোমা ঘোষ মনিকা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩২ বার পঠিত

ময়মনসিংহে অসহায় পথশিশু ও কিশোরীদের সহায়তায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা ময়মনসিংহ হেরিটেজ। “একসাথে পথচলা” শীর্ষক মানবিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের কালীবাড়ি এলাকায় অবস্থিত আলোকিত পথ শিশু কেন্দ্রে চিকিৎসাসেবা, ওষুধ, স্বাস্থ্যসামগ্রী ও শুকনো খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করা হয় জেলা গভর্নর লায়ন শংকর কুমার রায় মনা এমজেএফের আহ্বানে পরিচালিত “একসাথে পথচলা” কর্মসূচিকে সামনে রেখে। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত শিশু-কিশোরীদের স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

কর্মসূচিতে অসহায় পথশিশু কিশোরীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন অনারি সদস্য চিকিৎসক ফাহমিদা ইয়াসমিন। একইসঙ্গে তাদের মাঝে প্রয়োজনীয় ওষুধ, স্যানিটারি সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ উদ্যোগে পৃষ্ঠপোষকতা করেন ক্লাব পরিচালক ও আঞ্চলিক চেয়ারম্যান লায়ন আমিনউল্লাহ চৌধুরী সবুজ এমজেএফ এবং ক্লাব সভাপতি লায়ন প্রকৌশলী সানোয়ার হোসেন এমজেএফ। তারা বলেন, সমাজের অবহেলিত শিশুদের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাব পরিচালক ও জোন চেয়ারম্যান ক্লাবস্ লায়ন প্রকৌশলী সিরাজুল ইসলাম এনামুল, যুগ্ম কোষাধ্যক্ষ লায়ন প্রকৌশলী শাহিন আহমেদ এমজেএফ, চিকিৎসক ফাহমিদা ইয়াসমিন এবং আলোকিত পথ শিশু কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।
উপস্থিত অতিথিরা বলেন, পথশিশুদের স্বাস্থ্যসেবা, পুষ্টি ও নিরাপদ জীবন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগ সমন্বিতভাবে পরিচালনা করা জরুরি। সমাজের প্রত্যেক শ্রেণির মানুষের সহযোগিতায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
মানবিক এ আয়োজনকে স্থানীয়রা ইতিবাচক উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com