আওয়ামী লীগের নেত্রী ও সাবেক সংসদ সদস্য নারী আসন (সংরক্ষিত) অ্যাডভোকেট সফুরা বেগম রুমী জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত আনুঃ ৯. ০০ টায় দিকে তিনি লালমনিরহাট জেলা কারাগার থেকে বের হোন জামিনে মুক্তি লাভ করে।
গত ৮ এপ্রিল মাসে অভিযান চালিয়ে রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। নাশকতা ও হত্যাসহ ৫টি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে লালমনিরহাট জেলা কারাগার’র জেল হাজতে প্রেরণ করা হয়।
একাধিক মামলায় গ্রেফতার সফুরা বেগম রুমিকে আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরবর্তীতে সংশ্লিষ্ট মামলায় আদালত তাকে জামিন মঞ্জুর হলে বৃহস্পতিবার রাতে তিনি কারাগার থেকে জামিনে মুক্ত হন।
Leave a Reply