শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

সংসদ সদস্য এস.এম জাহাঙ্গীর (এমপি)’র আরোগ্য চেয়ে দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

ঢাকা ১৮ আসন’র সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর’র রোগ মুক্তির জন্য আরোগ্য চেয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর কিছু দিন যাবত অসুস্থ থাকায় তাঁর আরোগ্য চেয়ে বিশেষ দোয়া ও আলোচনা সভা’র আয়োজন
করে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোচালক দল তুরাগ থানা।

২৪ জুলাই (শুক্রবার) বিকেল ৫ টায় বিশেষ দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। এস.এম জাহাঙ্গীর হোসেনের আরোগ্য চেয়ে দোয়া করা হয়, মহান আল্লাহ্ যেন তাকে দ্রুত পরিপূর্ণ শেফা দান করেন ও সেই সাথে মহান রাব্বুল আলামিনের দরবারে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’ ও মরহুম আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সদস্য সহ বাংলাদেশের সকল নাগরিকের জন্য দোয়া চেয়ে মোনাজাত শেষ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তুরাগ থানা যুবদলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান আটোচালক দলের প্রধান উপদেষ্টা মামুন পারভেজ তন্ময়।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোচালক দল ঢাকা মহানগর (উত্তর)’র সভাপতি সালাউদ্দিন পিয়ারী, সিনিয়ার সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং তুরাগ থানা চালক দলের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইব্রাহিম ,সিনিয়ার সভাপতি রেজাউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রব মোল্লা প্রমুখ সহ বিভিন্ন জাতীয়তাবাদী রাজনৈতিক দল এবং শ্রেণির পেশার মানুষ।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com