রাসেদ খান ছবি সংগৃহীত
এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী নাকি আমাকে কল করেনি, আমি নাকি অসত্য লিখেছি! দেখেন আমি অত্যন্ত খুশি হয়েছিলাম যে, সে অনুতপ্ত হয়ে তার অনুভূতি ব্যক্ত করেছে। আমি চিন্তা করেছিলাম যে, মানুষই তো ভুল করে, ভুলের মার্জনা করা উচিত। সেদিন সে আমাকে কমিটমেন্ট করেছিলো যে, সে আর কখনোই মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর পরিবার এবং মন্ত্রীদের নিয়ে বাজে কথা বলবে না। কিন্তু সে আমাকে কথা দেওয়ার পরেও গতকাল মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে অত্যন্ত ঘৃণ্য ভাষায় কথা বলেছে! আমি মনে করি, নাসির উদ্দীন পাটোয়ারীর ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। এনসিপি তাকে সামনে রেখে রাজনীতি করতে চাইলে ভুল করবে। যেখানে নাসিরুদ্দিন পাটোয়ারীর নিজের উপরে নিজের ব্যালেন্স নেই, সেখানে কিভাবে সে রাজনীতির মতো কঠিন খেলায় ব্যালেন্স করবে?
বিঃ দ্রঃ নাসির উদ্দীন পাটোয়ারী ঢাবির মার্কেটিং এর বিভাগের শিক্ষার্থী থাকায় এভাবেই নাম্বার সেভ করা।
Leave a Reply