মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

দুবাই কারাগার থেকে জামিন পেলেন বেনজির আহমেদ

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

সাবেক আইজিপি বেনজির আহমেদ ছবি সংগৃহীত। 

দুবাই কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ।

 

স্থানীয় দুবাই পুলিশের কাছে গ্রেপ্তারের পর দুবাইয়ের কারাগার থেকে শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। গত ২৭ জুলাই তার জামিন আবেদন মঞ্জুর করেন আমিরাতের একটি আদালত। পরে ৩০ জুলাই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তিনি কারামুক্ত হন।

তবে আদালতের শর্ত অনুযায়ী, বেনজীর আহমেদের দুবাই ত্যাগের অনুমতি নেই এবং তার পাসপোর্টও কর্তৃপক্ষের জিম্মায় রয়েছে।

আজ রোববার (২ আগস্ট) দুবাইয়ের একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

দেশ ত্যাগের পূর্বে তিনি বাংলাদেশ পুলিশের হয়ে সর্বোচ্চ কর্মকর্তার দায়িত্ব পালন করে সরকারি কর্ম জীবনের ইতি টানেন।

চাকরির মেয়াদ শেষে অবসর গ্রহণ করেন তিনি,
এরপর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ শোনা ২০২৪ সালে । পরে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, পাসপোর্ট জালিয়াতি সহ ৬ টি মামলা রয়েছে তার এছাড়াও মানবতাবিরোধী অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলা চলমান প্রক্রিয়া আছে। তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক

 

আইজিপি ছিলেন। ২০১৫ – ২০২০ সাল পর্যন্ত রেপিড একশন ব্যাটালিয়ন র‍্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‍্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তা নিয়ে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তখনই তিনি দেশ ছেড়েছিলেন। এরপর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

গত বছরের ১০ ফেব্রুয়ারি বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com