রাজধানী মুক্তাঙ্গনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীর ছবি, জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান, এনসিপি’র নাহিদ ইসলাম প্রমূখ।
জামায়েত ইসলামীসহ ১১ দলীয় ঐক্য’র সচিবালয় অভিমুখে যাত্রা জিরো পয়েন্টে আটকে দিয়েছে পুলিশ।
জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুৎ ‘র ভূতুড়ে বিল, আইনশৃঙ্খলার চরম অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম লাগামহীন ঊর্ধ্বগতি সহ বিভিন্ন সমস্যার প্রতিবাদে রাজধানী’র মুক্তাঙ্গনে বাংলাদেশ জামায়েত ইসলামী সহ ১১ দলীয় ঐক্য’র আয়োজিত অবস্থান কর্মসূচী পালন করছে।
৬ আগষ্ট বৃহস্পতিবার মুক্তাঙ্গনে বেলা ১১.০০ টার পর অনুষ্ঠিত হয় অবস্থান কর্মসূচী। অনুষ্ঠান শুরুর পরপরই বৃষ্টির ধাঁধা পরে, বৃষ্টি অপেক্ষা করেই কর্মসূচী চালিয়ে যান ১১ দলীয় ঐক্য।
১২.৪০ অনুষ্ঠান শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ও ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য ড. শফিকুল রহমান’র নেত্রীত্বে সচিবালয়ের অভিমুখে যাত্রা শুরু করে ১১ দলীয় ঐক্য, এ সময় জিরো পয়েন্টে পুলিশ তাদের ব্যরিকেট দিয়ে আটকে দেয়।
এর কিছু সময় পূর্বে জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার চরম অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বৃষ্টির মধ্যেই অবস্থান কর্মসূচি পালন শুরু করে ১১ দলীয় ঐক্য। রাজধানীর মুক্তাঙ্গনে বেলা ১১টার পর এই অবস্থান কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠান চলাকালে বৃষ্টি শুরু হলেও তা উপেক্ষা করেই জামায়াতসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়ে তাদের কর্মসূচি চালিয়ে যান।
Leave a Reply