শেখ ইশানুর রহমান সাদীয়।
রাজধানী ঢাকায় অবস্থিত মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
১০ ই আগষ্ট সোমবার সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার সাথে সাথেই উত্তিন্ন শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাসে বাঁধভাঙা খুশী উদযাপন করতে শুরু করে, অনেক শিক্ষার্থীকে আবার অকৃতকার্য হয়ে হতাশা প্রকাশ করতেও দেখা যায়, এবারের পাশের হার ৬২.২৫ গড়।
সাংবাদিককন্যা শেখ ইশানুর রহমান সাদীয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
ফল প্রকাশের পর ইশানুরের চোখেমুখে ফুটে ওঠে আনন্দের ঝিলিক। কাঙ্ক্ষিত সাফল্যের জন্য সে তার মা-বাবা, শিক্ষক, আত্মীয়স্বজন ও সহপাঠীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
একই সঙ্গে ভবিষ্যতের পথচলায় সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে।
ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী ইশানুর বড় হয়ে একজন চিকিৎসক হতে চায়। তার স্বপ্ন, ভবিষ্যতে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা।
শেখ ইশানুর রহমান সাদীয় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার কেশবপুর সাহেববাড়ির মরহুম পীরে কামেল মাওলানা শেখ মুখলিছুর রহমান জেহাদী সাহেবের নাতনী। তার বাবা হবিগঞ্জ জেলার আনন্দ টিভির প্রতিনিধি এবং চেকপোস্ট পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ শাহাউর রহমান বেলাল। দুই ভাই-বোনের মধ্যে ইশানুর ছোট।
ইশানুরের এই সাফল্যে পরিবারের সদস্যদের পাশাপাশি তার শিক্ষক ও সহপাঠীরাও আনন্দিত। মেয়ের ভবিষ্যৎ আরও উজ্জ্বল ও সফল হোক, এমন প্রত্যাশা ব্যক্ত করে তার বাবা-মা সবার কাছে দোয়া চেয়েছেন।
ইশানুরের স্বপ্ন, ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যতে একজন সফল চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে ও তাদের পাশে দাঁড়ানো।
Leave a Reply