বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

মাস্টার্সের গন্ডি পেরোনোর আগেই সিভিল জজ ইবি শিক্ষার্থী

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজু আহমেদ’র ছবি সংগৃহীত। 

মাস্টার্সের গন্ডি পেরোনোর আগেই সিভিল জজ হলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজু আহমেদ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

মনোনয়ন দেয়া হয়েছিল :

এতে সারাদেশ থেকে ২০০ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ১৯ জন শিক্ষার্থী রয়েছেন।

তাদের মধ্যে আইন বিভাগের ১৪ জন, আইন ও ভূমি প্রশাসন বিভাগের ৪ জন এবং আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের ১ জন শিক্ষার্থী রয়েছেন।

জানা যায়, রাজু বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড ল বিভাগে স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অধ্যয়নরত আছেন। তার এ সাফল্যে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করছেন বিভাগের সংশ্লিষ্টরা। ‎

এ সফলতায় উচ্ছ্বাস প্রকাশ করে রাজু আহমেদ বলেন, আল্লাহ আমাকে প্রত্যাশার বেশি কিছু দিয়েছেন, আমি এতটা প্রত্যাশা করিনি যে আমার মেধাক্রম ২৬ আসবে৷

আল্লাহ তায়ালার কাছে সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নতুনদের জন্য উপদেশ থাকবে যে, শর্টকাট পড়াশোনা বাদ দিতে হবে, বিস্তারিতভাবে ও ভালো ভালো বইগুলো পড়তে হবে। ‎

এ বিষয়ে তিনি বলেন, খুব চ্যালেঞ্জের ছিল তেমন ভাবে পড়া হয়নি মুলত থার্ড ইয়ার্স থেকে পড়া শুরু করেছিলাম ভালো ভালো লেখকের লেখা ল বই পড়েছি, চেষ্টা করেছি, জজ হওয়ার লক্ষ্য নিয়ে ইসলামি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, তিনি মহান রাব্বুল আলামিনে দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com