শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা ভোট ২৯ অক্টোবর

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

 

ঠাকুরগাঁও -১ আসনে উপনির্বাচনের যথারিতি নিয়ম শৃঙ্খলাার মাধ্যমে তফসিল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী আসন্ন আগামী ২৯ অক্টোবর ২০১৬ এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তফসিল অনুযায়ী আসন্ন উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৯ সেপ্টেম্বর, ইসির মনোনয়নপত্র যাচাই-বাছাই সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে, তবে আপিল নিষ্পত্তি করা হবে ৬ অক্টোবর, ছাড়াও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ হয়েছে ৭ অক্টোবর পর্যন্ত।

এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে এই তফসিল ঘোষণার মধ্যদিয়ে ঠাকুরগাঁও-১ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু হলো।তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ব্যস্ততা বাড়েছে, পাশাপাশি স্থানীয় ভোটারদের মাঝে আগ্রহ উৎসাহ উদ্দীপনা ও নির্বাচনী আমেজ বিরাজ করছে।

নির্বাচন কমিশন জানিয়েছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপনির্বাচনের সব কার্যক্রম সম্পন্ন করা হবে।

সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হবে বলে জানা যায়।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com