বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের সম্ভাব্য ১৫ – ১৬ মার্চ

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

ছবি সংগৃহীত। 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন সম্ভাব্য তারিখ হতে পারে আগামী বছরের ১৫ বা ১৬ মার্চ ২০২৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সাথে পাবিপ্রবি প্রশাসনের আলোচনা সাপেক্ষে সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে।

দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষা দানে বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এঁর সাথে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: শামীম আহসান গতকাল মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৩০ একর জমি রয়েছে এবং ৫টি অনুষদের অধীনে ২১টি বিভাগে শিক্ষা কার্যক্রম চলমান আছে। বিশ্ববিদ্যালয়ের জন্য আরও ৪৫ একর ভূমি অধিগ্রহণ করা ও বর্তমানে যুগোপযোগী চাকরির বাজারে চাহিদা আছে, এমন সাবজেক্ট খোলার বিষয়েও রাষ্ট্রপতির সাথে আলোচনা হয়, এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা দীর্ঘ সময় আলোচনা করেন।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com