গ্রেপ্তার মোঃ আব্দুল হালিম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাইবান্ধা গোবিন্দগঞ্জে ট্যাপেন্টাডলসহ আব্দুল হালিম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ১০০ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তার আঃ হালিম গোবিন্দগঞ্জ উপজেলার ধনিয়াল এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। অভিযানে তার কাছ থেকে পাঁচ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। মাদকের বিস্তার রোধে সংস্থাটির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক রফিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত ও চলমান রয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে অভিযান আরও জোরদার করা হবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply