মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

ছিনতাইকারী ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ০ বার পঠিত

নিহত পুলিশ সদস্য আল আমিন সরদার। (ছবি সংগৃহীত) 

চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধরতে গিয়ে বাসের ধাক্কায় আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার (২৫) মারা গেছেন।

৪ ই অক্টোবর সকাল ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৫ ই অক্টোবর সকাল আনুঃ ৬ টার দিকে তার মৃত্যু হয়।

আল আমিন সরদার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট শাখায় কর্মরত ছিলেন। তিনি কোতোয়ালী থানায় সংযুক্ত ছিলেন।

২০২২ সালে পুলিশে যোগ দেন আল আমিন  ।

পুলিশ জানায়, রোববার ৪ ই অক্টোবর সকাল সাড়ে ৬.০০টার দিকে ওয়াসা মোড়ে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন আল আমিনসহ কয়েকজন পুলিশ সদস্য।

এ সময় সন্দেহজনকভাবে তিন যুবককে হাঁটতে দেখে তাদের থামার সংকেত দেন পুলিশ সদস্যরা। তাদের একজন দৌড়ে পালানোর চেষ্টা করলে এএসআই হিরণ মিয়া তার পিছু নেন।

আল আমিন মোটরসাইকেলে করে অন্য পথে এগিয়ে ওই যুবককে আটকানোর চেষ্টা করেন।

ওয়াসা মসজিদের সামনে পৌঁছালে একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। বাসটির ধাক্কায়  তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির বলেন, চিকিৎসাধীন অবস্থায় সকাল আনুঃ ৬. ০০ মিনিটের দিকে আল আমিনের মৃত্যু হয়। তার মরদেহের সুরতহাল শেষ হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

এদিকে দুর্ঘটনার পর বাসচালক মোশাররফ (৩৮) ও বাসের স্টাফ জয় দাসকে (৩০) আটক করে পুলিশ, একই সঙ্গে ধাক্কা দেয়া বাসটিও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।

সিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনার হাবিবুর রহমান প্রামাণিক বলেন, দায়িত্ব পালনকালে আল আমিনের মৃত্যু হওয়ায় আইন অনুযায়ী তার পরিবার আর্থিক ক্ষতিপূরণ পাবে।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com