এস আই সঞ্জয় দত্ত, ছবি সংগৃহীত।
সুনামগঞ্জে “মাদকবিরোধী অভিযান ও মাদক উদ্ধার” বিশেষ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন দোয়ারাবাজার থানার সাব ইন্সপেক্টর সঞ্জয় দত্ত।
দায়িত্ব পালনে নিষ্ঠা, নিয়মিত অভিযান পরিচালনা এবং মাদক উদ্ধারে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তির পর প্রতিক্রিয়ায় সাব ইন্সপেক্টর সঞ্জয় দত্ত বলেন, ভালো কাজের স্বীকৃতি হিসেবে পাওয়া পুরস্কার একজন পুলিশ কর্মকর্তার দায়িত্ব পালনের মনোবল ও কর্মস্পৃহা বাড়িয়ে দেয়, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে তাকে নির্বাচিত করায় সুনামগঞ্জ জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপারের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, এ অর্জন তার একার নয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা ও তত্ত্বাবধান এবং সহকর্মীদের আন্তরিক সহযোগিতার ফলেই মাদকবিরোধী অভিযানে সফলতা এসেছে। এ জন্য ছাতক ও দোয়ারাবাজার থানার সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পাশাপাশি দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ এবং থানার সব কর্মকর্তা ও ফোর্স সদস্যের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান তিনি।
সঞ্জয় বলেন , দায়িত্ব পালনের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা তাকে নিয়মিতভাবে উৎসাহিত করেছে। একই সঙ্গে বিভিন্ন অভিযানে থানার কর্মকর্তা ও ফোর্স সদস্যরা আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেছেন। সম্মিলিত প্রচেষ্টার কারণেই মাদকবিরোধী অভিযান আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ সদস্য হিসেবে আইনশৃঙ্খলা রক্ষা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকের বিস্তার রোধ করাও গুরুত্বপূর্ণ দায়িত্ব। মাদক ব্যক্তি ও পরিবারকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি সমাজে নানা ধরনের অপরাধের ঝুঁকি বাড়াতে পারে। তাই মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।
মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে সঞ্জয় দত্ত বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য উদ্ধার এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।
তিনি মাদকবিরোধী অভিযান সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। কোথাও মাদকদ্রব্যের কেনাবেচা, সরবরাহ বা মজুতের তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।
সঞ্জয় দত্তের এ পুরস্কারপ্রাপ্তিতে সহকর্মীদের মধ্যেও উৎসাহ সৃষ্টি হয়েছে। দায়িত্ব পালনে তার নিষ্ঠা ও মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে এ পুরস্কারকে দেখছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply