রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

পরিত্যক্ত বাড়ির পাশে মিললো দুটি দেশীয় অস্ত্র

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পঠিত

ফটিকছড়িতে পরিত্যক্ত দেশীয় অস্ত্রের ছবি। 

ফটিকছড়ি উত্তর উপজেলায় একটি পরিত্যক্ত বাড়ির পাশে খড়ের গাদার সঙ্গে ফেলে রাখা দুটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) সকাল আনুঃ ১০.০০ টার দিকে উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি গ্রামের বনাঞ্চলসংলগ্ন পাহাড়ি এলাকা থেকে বন্দুক দুটি উদ্ধার করা হয়।

ভুজপুর থানার উদালিয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জ্যোতিষ চন্দ্র দেব গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যান। পরে স্থানীয়দের উপস্থিতিতে খড়ের গাদার পাশে পড়ে থাকা বন্দুক দুটি জব্দ করা হয়।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, উদ্ধার করা বন্দুকগুলোর মালিক কে বা কারা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com